ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার পদ্মায় নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে

শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

ছবি: -সংগৃহীত

শুটিং চলাকালে হাতে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। চিকিৎসকদের ভাষ্য, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি কাজে ফিরতে তাকে আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের কবজিতে অস্ত্রোপচার করা হয়। শুটিংয়ের সময় আঘাত পেলেও ব্যস্ত সূচির কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

অস্ত্রোপচারের আগে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা ও দক্ষিণী তারকা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রামচরণের কবজির আঘাত জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কবজি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। তাদের পাশাপাশি স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পর রামচরণের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পর চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

এর আগে ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রামচরণের হাতে চোটের বিষয়টি ভক্তদের নজরে আসে। যদিও তখন আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রামচরণের নতুন সিনেমা ‘আরসি ১৭’ পরিচালনা করবেন সুকুমার। ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের প্রস্তুতি। অভিনেতা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই সিনেমাটির শুটিং শুরু হবে।

রামচরণের সফল অস্ত্রোপচারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।