ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার পদ্মায় নৌকাডুবি, মা উদ্ধার হলেও নিখোঁজ বাবা-ছেলে

নেটফ্লিক্সে আসছে ‘পেয়ার প্রেমা কল্যাণম’, বিয়ের পর শুরু ভিন্ন এক গল্প

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
নেটফ্লিক্সে আসছে ‘পেয়ার প্রেমা কল্যাণম’, বিয়ের পর শুরু ভিন্ন এক গল্প

ছবি: -সংগৃহীত

রোমান্টিক কমেডি ঘরানার নতুন তামিল সিনেমা ‘পেয়ার প্রেমা কল্যাণম’ আগামী ২১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

সিনেমাটিতে পরিচালক এলান প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন সানভে মেঘানা। এছাড়া অভিনয় করেছেন রাধিকা শরৎকুমার, যোগী বাবু, এম এস ভাস্কর, গীতা কৈলাসম, এলাঙ্গো কুমারাভেল ও সেথিলসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করেছেন যুবান শঙ্কর রাজা।

গল্পের কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পাভি। বিয়ের পর স্বামীর বাড়িতে না গিয়ে নিজের পরিবারের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। ফলে স্বামী এলানকে যেতে হয় শ্বশুরবাড়িতে। এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে ঘিরে শুরু হয় পারিবারিক টানাপোড়েন, হাস্যরস আর নানা অপ্রত্যাশিত ঘটনা।

নির্মাতাদের দাবি, সিনেমাটি শুধু একটি রোমান্টিক কমেডিই নয়; এতে আধুনিক দাম্পত্য, পারিবারিক মূল্যবোধ এবং আত্ম-অন্বেষণের গল্পও উঠে এসেছে।

প্রযোজক শ্রীনিধি সাগর বলেন, আধুনিক সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত হলেও সিনেমাটি তামিল সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দর্শকদের জন্য এটি হবে আবেগ ও বিনোদনে ভরপুর এক অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল সিনেমা ‘পেয়ার প্রেমা কাধাল’ পরিচালনা করেছিলেন এলান। নতুন সিনেমার নামেও সেই নির্মাণের ধারাবাহিকতার ইঙ্গিত রাখা হয়েছে।