ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

বাবার পদবী বাদ দিয়ে ‘সুরি নোয়েল’ নাম নিলেন টম ক্রুজের মেয়ে

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
বাবার পদবী বাদ দিয়ে ‘সুরি নোয়েল’ নাম নিলেন টম ক্রুজের মেয়ে

ছবি: -সংগৃহীত

হলিউড তারকা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র মেয়ে সুরি আনুষ্ঠানিকভাবে নিজের নাম থেকে বাবার পদবী ‘ক্রুজ’ বাদ দিয়েছেন। এখন থেকে তিনি ‘সুরি নোয়েল’ নামেই পরিচিত হবেন।

আন্তর্জাতিক বিনোদনমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ বছর বয়সী সুরির ভোটার নিবন্ধনের সরকারি নথিতে নতুন নাম ‘সুরি নোয়েল’ অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি নিজের নামের সঙ্গে মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ যুক্ত করেছেন।

এর আগে ২০২৪ সালে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার সময়ও সনদপত্রে ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করেছিলেন। এবার সরকারি নথিতেও একই নাম নিবন্ধনের মাধ্যমে পরিবর্তনটি আনুষ্ঠানিক রূপ পেল।

২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদের পর থেকেই সুরি মায়ের সঙ্গেই বেড়ে উঠেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত প্রায় ১৪ বছরে বাবার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ হয়নি।

বাবা-মেয়ের এই দূরত্ব আলোচনায় আসে সুরির হাই স্কুলের স্নাতক সমাপনী অনুষ্ঠানেও। জীবনের গুরুত্বপূর্ণ সেই মুহূর্তে টম ক্রুজ উপস্থিত ছিলেন না। সে সময় তাকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পপ তারকা টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্টে দেখা যায়।