ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১০ বার পঠিত
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে এবং খুব শিগগিরই সেই সফর বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি নির্ধারণ করা বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটি তাদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে হয়েছে। তাঁর ভাষায়, দুই দেশের লক্ষ্য ও অগ্রাধিকার অনেক ক্ষেত্রেই অভিন্ন। ইতিহাস, সংস্কৃতি, ক্রীড়া এবং বিশেষ করে ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ভারত সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে, যার সুফল দুই দেশের মানুষই পাবেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ শুধু সীমান্ত নয়, ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যতের স্বপ্নও ভাগাভাগি করে।

তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, সৌজন্য সাক্ষাতে বিষয়টি বিস্তারিত আলোচনায় না এলেও পারস্পরিক বোঝাপড়া থাকলে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। তিনি জানান, পানি বণ্টন ইস্যুতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যৎ সফরগুলোতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা আশাবাদী।

ভারতীয় হাইকমিশনারের মতে, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত জনগণের কল্যাণ। সেই লক্ষ্যেই বাংলাদেশ ও ভারত ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।