ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

জুলাইয়ের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
জুলাইয়ের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলারের বেশি

ছবি: -সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ১ থেকে ২৮ জুলাই দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

এদিকে, শুধু ২৮ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।