ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

তিন দশক পর আবার বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন জার্মানির

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
তিন দশক পর আবার বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন জার্মানির

ছবি: -সংগৃহীত

দুইবার সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজনের পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরের স্বাগতিক হতে চায় জার্মানি। ২০৩৮ অথবা ২০৪২ সালের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে আবেদন করার পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

ডিএফবির বোর্ড সদস্য এবং আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহী এক্সেল হেলম্যান জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জার্মানি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে ফিফার নীতিমালা ও আয়োজক নির্বাচন প্রক্রিয়ার ওপর।

দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে হেলম্যান বলেন, জার্মানি আবারও বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ ২০৪২, অথবা সম্ভব হলে ২০৩৮ সালের আসরের জন্য আবেদন করার উদ্যোগ নিয়েছেন। তবে শেষ পর্যন্ত সবকিছুই ফিফার নিয়মের ওপর নির্ভর করবে।

জার্মানির সবচেয়ে বড় শক্তি হিসেবে দেশের আধুনিক অবকাঠামোর কথা উল্লেখ করেন হেলম্যান। তাঁর মতে, বিশ্বমানের স্টেডিয়াম, উন্নত পরিবহন ব্যবস্থা এবং পর্যাপ্ত হোটেল সুবিধা থাকায় বড় কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। তিনি আশা প্রকাশ করেন, আয়োজনের সুযোগ পেলে সব ম্যাচের টিকিট বিক্রি হবে এবং টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

তবে জার্মানির সামনে বড় বাধা হতে পারে ফিফার রোটেশন নীতি। এই নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপ আয়োজনের সুযোগ বিভিন্ন মহাদেশকে পর্যায়ক্রমে দেওয়া হয় এবং একই কনফেডারেশনে টুর্নামেন্ট ফিরতে সাধারণত অন্তত দুটি আসরের বিরতি রাখা হয়।

সে হিসেবে ২০৩০ সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ায় ২০৩৮ সালের আসর পাওয়ার দৌড়ে জার্মানির পথ সহজ হবে না। তবুও আয়োজক হওয়ার লক্ষ্য থেকে সরে আসছে না দেশটির ফুটবল কর্তৃপক্ষ।