ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের কেউ যেন আর শিকল পরানোর সুযোগ না পায়, সেই কাঠামো গড়তে চাই : তথ্যমন্ত্রী ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল, সাদ্দাম ইনানকে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের : প্রসিকিউশন ব্রিজের নিচে মিলল নারীর খণ্ডিত মরদেহ, মাথা ও দুই হাত উদ্ধার ভিসা নিয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

ছবি: -সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও পরিবর্তন করতে সক্ষম হয়।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, জুলাই গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তিনি বলেন, “আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনের মাস। এ মাস আমাদের মনে করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জাতি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে।”

তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের আন্দোলন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রিকশাচালক, শ্রমজীবী মানুষ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান তিনি বিশেষভাবে স্মরণ করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ে নারীদের অসাধারণ সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব দেশের আগামী দিনের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষকে ঐক্যের শক্তি উপলব্ধি করতে শিখিয়েছে। গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031