https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে একটি দ্রুতগতির পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
মৌসুমী মৌ জানান, দুর্ঘটনায় মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেয়েছেন এবং এখনও ব্যথা রয়েছে। তবে বড় ধরনের কোনো শারীরিক ঝুঁকিতে নেই।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।’
তিনি আরও জানান, তার গাড়ির পেছনে মোটরসাইকেলে থাকা মেকআপ আর্টিস্ট মুমিনও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তার ভাষায়, কয়েক সেকেন্ডের হেরফের হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
পিকআপ চালকের আচরণ নিয়েও অভিযোগ করেন মৌসুমী মৌ। তিনি দাবি করেন, চালকের গাড়ির ব্রেক ঠিক ছিল না এবং তার আচরণ দেখে মনে হয়েছে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার পরও সুস্থ আছেন জানিয়ে মৌসুমী মৌ বলেন, ‘বেঁচে আছি, ভালো আছি—এটাই সবচেয়ে বড় কথা।