https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবিডি)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে হাইকমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আইএবিডির ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করা এবং জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।