https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ক্যারিয়ারের শীর্ষ সময়ে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, পরিবার ও সন্তানদের সময় দেওয়াকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে করেছেন।
সম্প্রতি নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে প্রীতি বলেন, অভিনয়কে খুব বেশি মিস করেননি। বরং পরিবারের সঙ্গে কাটানো সময়কে তিনি উপভোগ করেছেন।
তার ভাষায়, সত্যি বলতে সিনেমাতে কাজ খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে মাঝের সময়টা উপভোগ করেছি। কারণ এটা ছিল একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা।
প্রীতি আরও বলেন, সন্তানের জন্ম এবং তাদের বড় করে তোলাই তার জীবনের সবচেয়ে বড় মাইলফলক। ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিতেই তিনি ধীরে ধীরে ক্যামেরার সামনে কাজ কমিয়ে দেন।
অভিনয় থেকে দূরে থাকলেও উদ্যোক্তা হিসেবে ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
আট বছর পর তার প্রত্যাবর্তনও হচ্ছে সানি দেওলের সঙ্গেই। নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এ আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।