https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
রাজধানীর সবুজবাগে কালভার্ট ব্রিজের নিচ থেকে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অংশের মধ্যে মাথা ও দুই হাত রয়েছে। মরদেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে এটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের বাকি অংশ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।