ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের কেউ যেন আর শিকল পরানোর সুযোগ না পায়, সেই কাঠামো গড়তে চাই : তথ্যমন্ত্রী ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল, সাদ্দাম ইনানকে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের : প্রসিকিউশন ব্রিজের নিচে মিলল নারীর খণ্ডিত মরদেহ, মাথা ও দুই হাত উদ্ধার ভিসা নিয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর পুরো এলাকার রাতের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবির বিষয়ে ইউএই কর্তৃপক্ষ বা দেশটির গণমাধ্যম কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

নাসার স্যাটেলাইট চিত্রে বন্দরের পাশের একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর স্থাপনায় আগুনের উপস্থিতি দেখা গেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও ভিডিওতে আবাসিক এলাকার কাছাকাছি আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারণ, এ অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031