ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

রেকর্ড গড়ে জোড়া গোল মেসির, বড় জয়ে লিগস কাপ শুরু ইন্টার মায়ামির

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
রেকর্ড গড়ে জোড়া গোল মেসির, বড় জয়ে লিগস কাপ শুরু ইন্টার মায়ামির

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামিতে ফিরেই ইতিহাস গড়লেন লিওনেল মেসি। লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার দিনে জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে মায়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকোর ক্লাব অ্যাতলেটিকো দে সান লুইসকে হারায় ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে প্রবল বৃষ্টির কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পুনরায় শুরু হওয়ার পর আর কোনো গোল হয়নি।

ম্যাচের শুরুতেই চমক দেখায় অ্যাতলেটিকো দে সান লুইস। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। তবে ১১ মিনিটে নোয়া অ্যালেনের পাস থেকে দুর্দান্ত ফিনিশে সমতা ফেরান মেসি।

২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে দেন। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবারও অ্যালেনের পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে লিগস কাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।

প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে মেসির নিখুঁত ক্রসে হেডে গোল করেন মিকায়েল দোস সান্তোস। ফলে বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

দ্বিতীয়ার্ধে অ্যাতলেটিকো দে সান লুইস একটি গোল শোধ করলেও ম্যাচের ফল বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

বিশ্বকাপ শেষে মেসির এটি ছিল ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ। এর আগে ১ আগস্ট এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি হিসেবে নেমে ২-২ ড্র করা ম্যাচে খেলেছিলেন তিনি। এবার শুরু থেকেই নেমে জোড়া গোল ও এক অ্যাসিস্টে নিজের উপস্থিতি জানান দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031