https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে দুর্ঘটনাস্থল ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।