ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

লিভার দান করা কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
লিভার দান করা কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা ব্রুকলিন ডোস্টনের লিভারে জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, দ্রুত লিভার প্রতিস্থাপন না করা হলে তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র কয়েকদিন।

এমন সংকটময় সময়ে ব্রুকলিনের মা মরিয়া হয়ে লিভার ডোনারের খোঁজ শুরু করেন। ঠিক সেই সময় ওহিওর ১০ বছর বয়সী কিশোর মাইকেল ডোটোন একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। শোকের মধ্যেও তার বাবা-মা মানবিক সিদ্ধান্ত নিয়ে ছেলের অঙ্গ দান করেন।

মাইকেলের দান করা লিভার প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পান ব্রুকলিন। সেই ঘটনার পর থেকেই দুই পরিবারের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক, যা বছরের পর বছর ধরে অটুট থাকে।

সময়ের সঙ্গে সেই পারিবারিক সম্পর্কই রূপ নেয় ভালোবাসায়। মাইকেলের ছোট ভাই নোহার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ব্রুকলিন। অবশেষে প্রায় দুই দশক পর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, আগামী ২৬ সেপ্টেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

নিজের অনুভূতি জানিয়ে নোহা বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে দুই দশক আগে তার বড় ভাই যে শিশুর জীবন বাঁচিয়েছিল, সেই মেয়েই একদিন তার জীবনসঙ্গী হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031