ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

রংপুর মহাসড়ক প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
রংপুর মহাসড়ক প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-বগুড়া-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ১১টি নির্মাণ প্যাকেজে ভেরিয়েশন অর্ডার (ভিও) অনুমোদনের ফলে প্রকল্পের ব্যয় প্রায় ২ হাজার ৪৭৮ কোটি টাকা বাড়ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাস্তবায়নাধীন প্রকল্পটির বিভিন্ন প্যাকেজে অতিরিক্ত নির্মাণকাজ, নকশা সংশোধন, প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন এবং প্রকল্পের বাস্তব চাহিদার কারণে ভেরিয়েশন অর্ডারের প্রয়োজন হয়। অনুমোদনের ফলে অধিকাংশ প্যাকেজের চুক্তিমূল্য মূল চুক্তির তুলনায় প্রায় ৩৫ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে ডব্লিউপি-০৫ (পার্ট-১) প্যাকেজে আবদুল মোনেম লিমিটেডের প্রথম ভেরিয়েশন অর্ডারে ১০৯ কোটি ৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। এতে চুক্তিমূল্য ১৮ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডব্লিউপি-০৬ (পার্ট-১) প্যাকেজে হেগো-মীর আখতার জেভির দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারে ২৯১ কোটি ৮২ লাখ টাকা এবং ডব্লিউপি-০৭ (পার্ট-১) প্যাকেজে আবদুল মোনেম লিমিটেডের দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারে ৩৮৬ কোটি ৫৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া ডব্লিউপি-০৮ (পার্ট-১) প্যাকেজে সিপিসি-ট্যান্টিয়া জেভির জন্য ২৬৭ কোটি ৮৭ লাখ টাকা, ডব্লিউপি-০৯ (পার্ট-১) প্যাকেজে কেএমসি-মনিকো জেভির জন্য ৩৪৭ কোটি ৬৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

ডব্লিউপি-১০, ১১ ও ১২ (পার্ট-১) প্যাকেজে চায়না কনস্ট্রাকশন সেভেন্থ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন লিমিটেডের বিভিন্ন ভেরিয়েশন অর্ডারও অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ডব্লিউপি-১০ প্যাকেজের সংশোধিত চুক্তিমূল্য ১ হাজার ১০০ কোটি টাকার বেশি হয়েছে, আর ডব্লিউপি-১১ ও ১২ প্যাকেজে ব্যয় প্রায় ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ডব্লিউপি-১৩ (পার্ট-১) প্যাকেজে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ (সিআরবিজি), ডব্লিউপি-১৪ (পার্ট-১) প্যাকেজে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) এবং ডব্লিউপি-১৫ (পার্ট-১) প্যাকেজে এনডিই ও ফাইবার হোম টেলিকমিউনিকেশন টেকনোলজিস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগের ভেরিয়েশন অর্ডারও অনুমোদন করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031