https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ভ্রমণের সময় ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিজের ভয় ও রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি।
ফেসবুক লাইভে এসে অপু বিশ্বাস জানান, নেপালের পোখারার অন্নপূর্ণা এলাকার ক্যাবল কারটি অনেক উঁচুতে অবস্থিত। তার কাছে এটি মালয়েশিয়া বা সিঙ্গাপুরের ক্যাবল কারের অভিজ্ঞতার চেয়েও বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে।
লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ একই সঙ্গে উচ্চতাভীতি রয়েছে বা হৃদ্যন্ত্রের সমস্যা আছে—এমন ব্যক্তিদের এই ক্যাবল কারে ওঠার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
রোমাঞ্চকর এই অভিজ্ঞতার সময় সন্তানকে খুব মনে পড়ছে বলেও জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ভক্তরাই তার সবচেয়ে বড় শক্তি এবং তাদের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ।
বর্তমানে নেপালে নিজের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে রয়েছেন এই অভিনেত্রী। লাইভে তিনি সিনেমা ও সন্তানের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি যারা লাইভে বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজের প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ উপহার দেওয়ার কথাও জানান।