ঢাকা
১২ আগস্ট ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার

ছবি: -সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। ফলে একদিনে বেড়েছে প্রায় ১০ কোটি ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ হিসাব পদ্ধতিতে সোমবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। আগের দিন এ হিসাবে রিজার্ভ ছিল ৩২ দশমিক ০২৪ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মানদণ্ডে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে বিপিএম৬ পদ্ধতিকে অন্যতম গ্রহণযোগ্য হিসাব পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে রোববার বিপিএম৬ হিসাবেও দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই বৃদ্ধি হলো।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031