ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড ঘোষণা ইরানের বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় দুদক চেয়ারম্যানের শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠক রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে।

বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা আসবে।

গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় ৫ হাজার ২২৩ কিলোমিটার সড়ক এবং ৭ হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। সড়কগুলো টেকসই করতে প্রথম বছরে ১০০ কিলোমিটার সড়কে পরীক্ষামূলকভাবে রাবার-বিটুমেন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের পুরোনো ও ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপনে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকা এবং রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৩১১ কোটি ৫৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পের মধ্যে ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট সদর রক্ষা, সীতাকুণ্ডের উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তি, সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ঢাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের প্রকল্পও রয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের পাঁচ বছরের মেয়াদে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রকল্পের পুনরাবৃত্তি ঠেকাতে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে কর্মসূচিভিত্তিক ক্লাস্টার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে একটি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031