https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ডেঙ্গুতে দেশে একদিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন। ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনায় ১৩৩ জন, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৭০, ময়মনসিংহে ৩৫ এবং রাজশাহীতে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এখন পর্যন্ত ২২ জন ডেঙ্গুতে মারা গেছেন।