ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেজুর-শসার সূত্র ধরে চার খুনের রহস্য উদঘাটন ব্রাজিলের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন, বাংলাদেশে খেলার আগ্রহ ডিলার না আসায় গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে জয়শঙ্করের নতুন বার্তা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজের আহ্বান তথ্যমন্ত্রীর নৌ ও বিমানবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা, স্কুলশিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যা বিমান-পর্যটন খাতে গতি আনতে সমন্বয়হীনতা দূর করার ঘোষণা মন্ত্রী মিল্লাতের কে খুন করলো চারজনকে?

সোনার খনি ধসে শতাধিক নিহত

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
সোনার খনি ধসে শতাধিক নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি সোনার খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলের জাম্বোয়ে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি বাবুয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এবং ক্যামেরুন সীমান্তের কাছে।

স্থানীয় কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসে পড়লে শ্রমিকরা মাটির নিচে আটকা পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খনিতে কর্মরত মানুষের ওপর মাটির স্রোত নেমে আসতে দেখা গেছে।

রেড ক্রসের এক স্বেচ্ছাসেবক ও স্থানীয় খনি সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে খনিতে মোট কতজন ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তবে মাটির নিচে কেউ জীবিত থাকলে ভারী যন্ত্র ব্যবহারে তাদের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিহতদের মধ্যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও ক্যামেরুনের নাগরিক রয়েছেন। ক্যামেরুন কর্তৃপক্ষ অন্তত তিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার কারণে আফ্রিকার ছোট পরিসরের সোনার খনিগুলোতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031