ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ ৩১ অননুমোদিত ঋণ অ্যাপে লেনদেন না করার সতর্কতা বিএফআইইউর শাহজালাল বিমানবন্দরে ৫ কেজির বেশি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট মেঘে ঢাকা ঢাকার আকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ট্রফি পুনরুদ্ধারের মিশনে শুরুতেই কঠিন পরীক্ষায় রিয়াল মাদ্রিদ কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউটের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, মহাসড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সর্বোচ্চ সতর্কতা

মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সর্বোচ্চ সতর্কতা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সর্বোচ্চ সতর্কতা

ছবি: -সংগৃহীত

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

বুধবার (২৬ আগস্ট) জারি করা সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া, বজ্রঝড় ও আকস্মিক বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থায় সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের রেড অ্যালার্ট হলো সর্বোচ্চ মাত্রার সতর্কতা। গুরুতর আবহাওয়াজনিত পরিস্থিতির আশঙ্কা থাকলে এই সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় আবহাওয়া অস্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুধাহ এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।

ওই সময় শক্তিশালী বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির ফলে উপত্যকা ও নিচু এলাকায় দ্রুত পানি জমে আকস্মিক বন্যা এবং পানির প্রবল স্রোত তৈরি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এসব এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।