দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন।
মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের প্রচেষ্টা এবং মহান আল্লাহর রহমতে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার একান্ত সচিব।
বিভিন্ন শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন মির্জা আব্বাস।

মন্তব্য করুন