ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

লেবাননে লাশের পাহাড়, থামছে না ইসরায়েলি বাহিনী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০১ জুন ২০২৬   ৪১ বার পঠিত
লেবাননে লাশের পাহাড়, থামছে না ইসরায়েলি বাহিনী

ছবি: -সংগৃহীত

দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলায় নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় একদিনে অন্তত ৪১ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন। এর ফলে দেশটিতে ইসরায়েলি সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজার ২৬৯ জনেরও বেশি মানুষ।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের ধারাবাহিকতায় হতাহতের এ পরিসংখ্যান তৈরি হয়েছে। হামলা অব্যাহত থাকায় ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা থামেনি। গত ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনী নবাতিয়াহ অঞ্চলের উপকণ্ঠ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েল লেবাননের প্রায় ২ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্লেষকদের মতে, এ অগ্রযাত্রা দেশটির দক্ষিণাঞ্চলে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি ও প্রভাব বিস্তারের ইঙ্গিত বহন করছে।

সংঘাতের শুরুতে ইসরায়েল দাবি করেছিল, সীমান্তবর্তী লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তবে বর্তমানে তাদের সামরিক কার্যক্রম ওই সীমারেখার অনেক বাইরে বিস্তৃত হয়েছে। ইসরায়েলি বাহিনী জহরানি নদী পর্যন্ত উত্তরমুখী উচ্ছেদ নির্দেশনা জারি করেছে, যা তাদের নিয়ন্ত্রণ বিস্তারের নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

নবাতিয়াহ অঞ্চলের জাওতার আল-শারকিয়াহ ও চৌকিন শহরের উপকণ্ঠেও ইসরায়েলি সেনাদের উপস্থিতির খবর পাওয়া গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার ভোরে দেইর এজ-জহরানি এলাকায় পরিচালিত এক হামলায়ও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031