ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

সাইবার আইন গণমাধ্যম দমনের হাতিয়ার হবে না : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
সাইবার আইন গণমাধ্যম দমনের হাতিয়ার হবে না : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় রোধের পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকদের দমন করার উদ্দেশ্যে আইনটি সংশোধন করা হচ্ছে না।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহারের অভিজ্ঞতা থেকে সরকার সতর্ক। নতুন আইনে এমন কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক ভাষা রাখা হবে না, যা ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, বাকস্বাধীনতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন গালিগালাজ, সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব প্রবণতা সামাজিক মূল্যবোধ ও নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই সামাজিক অবক্ষয় রোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা—দুই বিষয়কে সমন্বয় করেই আইনটি চূড়ান্ত করা হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, শুধু কঠোর আইন করে সাইবার অপরাধ দমন সম্ভব নয়। যাচাই না করে মানহানিকর তথ্য বা পোস্ট ছড়িয়ে দেওয়ার ঝুঁকি সম্পর্কেও জনগণকে সচেতন করতে কর্মসূচি নেওয়া হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অনলাইন জালিয়াতি, যৌন হয়রানি, নারীদের ব্ল্যাকমেইলিং এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্টের মতো অপরাধ মোকাবিলায় যুগোপযোগী আইন প্রয়োজন। তবে আইনটির যেন অপব্যবহার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

গণমাধ্যমের প্রতিনিধিরা খসড়া আইনটি চূড়ান্ত করার আগে আরও বিস্তৃত পরামর্শ গ্রহণ এবং অপব্যবহার ঠেকাতে কার্যকর সুরক্ষা ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, ভুয়া পরিচয়ে নারী, শিশু ও বিশিষ্ট ব্যক্তিদের অনলাইন হয়রানি মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। একই সঙ্গে নাগরিকের সাইবার অধিকার লঙ্ঘন করলে সরকারি সংস্থার জবাবদিহিও আইনে নিশ্চিত করা প্রয়োজন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930