ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

মারাঠিতে বক্তব্য দিয়ে চমকে দিলেন রানি মুখার্জি, পেলেন বিশেষ সম্মাননা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
মারাঠিতে বক্তব্য দিয়ে চমকে দিলেন রানি মুখার্জি, পেলেন বিশেষ সম্মাননা

ছবি: -সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের স্বীকৃতি হিসেবে ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’।

মুম্বাইয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সাজে হাজির হন রানি। সবুজ শাড়ির সঙ্গে লাল পাড়, মাথায় গাজরা ও গলায় মঙ্গলসূত্রে তাকে বেশ আকর্ষণীয় দেখায়।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে উঠে উপস্থিত সবাইকে চমকে দেন অভিনেত্রী। পুরো বক্তব্যই তিনি দেন মারাঠি ভাষায়। তার সাবলীল মারাঠি বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।

বক্তব্যে মুম্বাইকে নিজের জন্মস্থান ও চলচ্চিত্র ক্যারিয়ারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন রানি মুখার্জি। এই শহর তাকে জীবনের পাশাপাশি চলচ্চিত্রজগতের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে বলেও জানান তিনি। সাফল্য ও ব্যর্থতা কীভাবে সামলাতে হয়, মুম্বাই থেকেই সেই শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও স্থানীয় সাংস্কৃতিক পরিচয় নিয়ে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে রানির মারাঠিতে দেওয়া বক্তব্য অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। দর্শকদের কাছ থেকেও এর জন্য প্রশংসা পান তিনি।

মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কারের এবারের আয়োজনে রানি মুখার্জির পাশাপাশি বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। তবে ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে রানির পাওয়া বিশেষ এই পুরস্কারই ছিল আয়োজনের অন্যতম আলোচিত বিষয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930