ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষকদের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের বৈধতা নেই : হাইকোর্ট ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ, চলছে তল্লাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ব্রিকসের নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত, যুদ্ধের নিন্দা ও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান আর্জেন্টিনা দলে ফিরছেন একাধিক তারকা, স্কালোনির পরিকল্পনায় চমক যেভাবে চট্টগ্রামে আস্তানা গড়ে ৬৩ বিদেশি, ভয়ঙ্কর নেটওয়ার্ক পেরিম দ্বীপ হুথিদের দখলে, ট্রাম্পের সহায়তা চাইলেন সৌদি যুবরাজ বোরকা পরে এসে কৃষককে হত্যা, লাশ ফেলা হয় ডোবায় কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮

বোরকা পরে এসে কৃষককে হত্যা, লাশ ফেলা হয় ডোবায়

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
বোরকা পরে এসে কৃষককে হত্যা, লাশ ফেলা হয় ডোবায়

ছবি: -সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্ত। হত্যার আগে তার হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে অটোরিকশায় করে গাজীরহাট বাজারে যাওয়ার পথে বাজারের কাছাকাছি কবিরের পথরোধ করে বোরকা পরা দুর্বৃত্তরা। তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে হাত-পায়ের রগ কেটে এবং গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ ডোবায় ফেলে পালিয়ে যায় তারা।

পরে পথচারীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে খবর দেন। হামলাকারীরা ঘটনাস্থলে বোরকা ফেলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কবিরের চাচাতো ভাই শহীদ বেপারী জানান, ২০০৫ সালে একই এলাকার শাহাবুদ্দিন বেপারী হত্যার ঘটনায় কবিরকে আসামি করে মামলা হয়েছিল। ওই হত্যার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930