ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে এআই, রোবোটিকস ও সাইবার নিরাপত্তা ৪০ বছর বয়সে প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশির পাসপোর্ট-ভিসা নিয়ে রহস্য রিশাদ-আলিসের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে সিরিজ বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য আদাবরে খালের পাশে ব্যাগে মিলল নারীর চার টুকরো মরদেহ আঞ্চলিক এভিয়েশন হাব হতে বড় পরিকল্পনা, বদলাচ্ছে পুরোনো বিধিমালা : বিমানমন্ত্রী তিন জেলার নেতাদের নিয়ে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না : ডিএমপি কমিশনার শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী বললেন স্পিকার হাফিজ উদ্দিন

আদাবরে খালের পাশে ব্যাগে মিলল নারীর চার টুকরো মরদেহ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
আদাবরে খালের পাশে ব্যাগে মিলল নারীর চার টুকরো মরদেহ

রাজধানীর আদাবরের ১০ নম্বর এলাকার হাক্কার পাড়ে খালের পাশ থেকে এক নারীর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের আরও দুটি খণ্ডাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

পুলিশ জানায়, খালের পাশে দুটি ব্যাগ দেখতে পেয়ে স্থানীয় এক শিশু সেগুলো টানাটানি করছিল। একপর্যায়ে ব্যাগের ভেতরে মরদেহের খণ্ডাংশ দেখতে পায় শিশুটি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি খণ্ডাংশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মরদেহটি মধ্যবয়সী এক নারীর এবং কয়েক দিন আগের বলে ধারণা করছে পুলিশ। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অপরাধস্থল পরীক্ষা করে আলামত সংগ্রহের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার উদ্যোগ চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত হওয়ার পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে বাকি দুটি খণ্ডাংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930