কফি খেতে ভক্তদের মজার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত—কফির বিল দিতে হবে ভক্তকেই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কফির কাপ হাতে কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। সাদা পোশাকে ক্যাজুয়াল লুকে ছবিগুলোতে ধরা দিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

জয়ার এই মজার আমন্ত্রণে দ্রুত সাড়া দেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে অনেকেই কফির বিল দিতে আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিনেত্রীর সঙ্গে কফি খাওয়ার সুযোগ পাওয়ার আশাও জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া। এবার কফির আমন্ত্রণের ভিন্নধর্মী ক্যাপশনেও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে বেশ সাড়া।