https://timenewsbangla.com

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ভর্তির আবেদনের কারিগরি বিষয়গুলো দেখছে বুয়েট। এখনো আবেদনের সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি। তবে মৌখিকভাবে প্রায় ১০ লাখ আবেদনের তথ্য জানা গেছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।