ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাজ্য ভাঙার লক্ষ্যে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ডের জোট চোর সন্দেহে পিঠে ইট চাপিয়ে নির্যাতন, প্রাণ গেল যুবকের ট্রাম্পের নতুন ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ, স্বস্তি বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ফরম নিলেন তিনজন বাঁধনের বাসায় হুমায়ুন কবির, জানালেন পাশে থাকার বার্তা বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ ছিল মতিঝিল-উত্তরা চলাচল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সন্ধ্যার মধ্যে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া। ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান সম্ভব না হলেও সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে।

তিনি আরও বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি না করে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে।

গ্যাস সংকটের কারণ হিসেবে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এতে সরবরাহ ব্যাহত হলেও দুর্ঘটনাজনিত সমস্যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930