ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাজ্য ভাঙার লক্ষ্যে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ডের জোট চোর সন্দেহে পিঠে ইট চাপিয়ে নির্যাতন, প্রাণ গেল যুবকের ট্রাম্পের নতুন ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ, স্বস্তি বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ফরম নিলেন তিনজন বাঁধনের বাসায় হুমায়ুন কবির, জানালেন পাশে থাকার বার্তা বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ ছিল মতিঝিল-উত্তরা চলাচল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ও জমার পরিমাণ বেড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি। একই সময়ে এসব হিসাবে আমানত বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে দেশে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। মার্চ শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।

মার্চ শেষে এসব হিসাবে মোট জমা ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকায়।

তবে কোটিপতি হিসাব বাড়লেও ব্যক্তি পর্যায়ে আমানতের পরিমাণ কমেছে। জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা ব্যক্তি শ্রেণির হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০১টি। এসব হিসাবে জমা ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা।

অন্যদিকে, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে আমানত বেড়েছে। ফলে সামগ্রিকভাবে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930