ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুক্তরাজ্য ভাঙার লক্ষ্যে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ডের জোট চোর সন্দেহে পিঠে ইট চাপিয়ে নির্যাতন, প্রাণ গেল যুবকের ট্রাম্পের নতুন ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ, স্বস্তি বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ফরম নিলেন তিনজন বাঁধনের বাসায় হুমায়ুন কবির, জানালেন পাশে থাকার বার্তা বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ ছিল মতিঝিল-উত্তরা চলাচল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন

ছবি: -সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক তিনটি পৃথক ঘটনা তদন্তে তিনটি আলাদা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘ডিইউ ইভালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা খতিয়ে দেখতে এসব কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।

‘ডিইউ ইভালুয়েশন’ ওয়েবসাইট চালুর বিষয়ে গঠিত ছয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)কে। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক সদস্য হিসেবে রয়েছেন। রেজিস্ট্রার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এর আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। কমিটিতে বিজনেস স্টাডিজ ও আইন অনুষদের ডিন এবং প্রক্টর রয়েছেন। এস্টেট ম্যানেজার সদস্য-সচিব।

একইভাবে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা তদন্তেও পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিরও আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর সদস্য হিসেবে রয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930