ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
হুথিদের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের

ছবি: -সংগৃহীত

সৌদি আরবের তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে হুথিদের হামলায় ১৩ জন আহত হন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যৌথ বাহিনী এসব হামলার ‘দায়িত্বশীল ও কঠোর’ জবাব দেবে।

এদিকে ইয়েমেনে সংঘাত আরও তীব্র হওয়ায় মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে সংঘাতের কারণে অন্তত ১৮ হাজার পরিবার, অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘ বলছে, সংঘাতের কারণে মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং বেসামরিক হতাহতের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের ওপরও চাপ বাড়ছে।

অন্যদিকে, হুথিরা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের লাহিজ, তাইজ, আল-জাওফ, মারিব ও হাজ্জাহ প্রদেশে সৌদি আরব ৫৪টি বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, তাইজের খাদির জেলার একটি সরকারি কমপ্লেক্সেও বিমান হামলা চালানো হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি ঘাঁটি থেকে পরিচালিত এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলায় অংশ নেয়। সৌদি হামলার জবাবে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে হুথিরা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930