ইতালির মিলানে শুরু হওয়া ফ্যাশনের অন্যতম বড় আয়োজন মিলান ফ্যাশন উইক- এর উদ্বোধনী দিনে নজর কেড়েছেন মার্কিন-ডাচ-ফিলিস্তিনি মডেল গিগি হাদিদ। মঙ্গলবার ঐতিহাসিক গ্যালারিয়া ভিত্তোরিও এমানুয়েল ২- তে আয়োজিত তারকাখচিত ‘ভোগ ওয়ার্ল্ড’ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাশন সপ্তাহের জমকালো সূচনা হয়।
বার্ষিক এই ফ্যাশন আয়োজনে এবার বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইতালীয় কারুশিল্প, সৃজনশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের সৃজনশীলতার গুরুত্ব। ‘ভোগ ওয়ার্ল্ড’ (Vogue World) মঞ্চে প্রথম উপস্থিতিতে গিগি হাদিদ পরেছিলেন ভ্যালেন্টিনোর রেনেসাঁ—অনুপ্রাণিত হাউট ক্যুচার (Haute Couture) গাউন।
গাউনটির নকশায় ছিল হীরার আকৃতির প্যাচওয়ার্ক প্যানেল, যেখানে ফুলেল নকশা, স্ট্রাইপ, শেভরন এবং ধাতব সোনালি রঙের সমন্বয় দেখা যায়। পোশাকটিতে ছিল বিশাল ভলিউমের স্কার্ট, বড় বেল স্লিভ, উঁচু রাফেলযুক্ত আইভরি কলার এবং ক্রিম রঙের লেস কাফ। অনুষ্ঠানে দ্বিতীয়বার মঞ্চে আসার সময় গিগি পরেন লম্বা হাতার সাদা সিকুইন-সজ্জিত কলাম ড্রেস। এর সঙ্গে ছিল ঝলমলে রুপালি পাম্প জুতা।
‘ভোগ ওয়ার্ল্ড মিলান’-এর রানওয়েতে গিগি হাদিদের পাশাপাশি অংশ নেন একাধিক আন্তর্জাতিক তারকা।
জেনিফার লোপেজ, কার্ডি বি এবং কলম্বিয়ান সংগীতশিল্পী জে বালভিন -এর পাশাপাশি রানওয়েতে দেখা যায় বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা, রুশ মডেল ইরিনা শায়েক এবং ড্যানিশ সুপারমডেল হেলেনা ক্রিস্টেনসেন- কে।
অতিথিদের তালিকাতেও ছিল হলিউড ও ইতালীয় ফ্যাশন জগতের বড় নাম। উপস্থিত ছিলেন ডাকোটা জনসন, জেসন মোমোয়া এবং ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচি। ইতালীয় ফ্যাশন দুনিয়ার প্রতিনিধিত্ব করেন ডোনাটেলা ভার্সেস, মিউচিয়া প্রাদা, ডোমেনিকো ডলস এবং স্তেফানো গাব্বানা।
গ্যালারিয়ার ঐতিহাসিক কাচের গম্বুজের নিচে মার্কিন সংগীতশিল্পী অ্যালিসিয়া কেইস- এর পরিবেশনার মধ্য দিয়ে রাতের আয়োজন শেষ হয়। এছাড়া ইতালির খ্যাতনামা ব্যালে তারকা রবার্তো বোলে, লা স্কালার একাডেমির নৃত্যশিল্পীদের সঙ্গে বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।

২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মিলান ফ্যাশন উইক
এবারের মিলান ফ্যাশন উইক চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সূচিতে রয়েছে ৫৪টি ফিজিক্যাল ফ্যাশন শো এবং ৮৮টি প্রেজেন্টেশন। মঙ্গলবার বিকেলে রানওয়ে শিডিউল শুরু করে প্রাডা। প্রথমবারের মতো ফ্যাশন হাউসটি মিলান ফ্যাশন উইকের রানওয়ে সূচনার দায়িত্বে ছিল।
আগামী দিনের উল্লেখযোগ্য শোগুলোর মধ্যে রয়েছে: বৃহস্পতিবার- ম্যাক্স মারা, মার্নি ও এম্পোরিও আরমানি, শুক্রবার-  গুচি ও মোস্কিনো, শনিবার- ডলচে অ্যান্ড গাব্বানা ও বোটেগা ভেনেটা এবং রবিবার থাকছে জর্জিও আরমানি।
শুক্রবার গুচির শোতে জর্জিয়ান ডিজাইনার ডেমনা ব্র্যান্ডটির জন্য তার দ্বিতীয় কালেকশন উপস্থাপন করবেন। একই দিনে মোস্কিনো-তে নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর লরিস মেসিনা ও সিমন রিজো-র প্রথম কালেকশন উন্মোচিত হবে।

মিলানে উপস্থিতির আগে চলতি মাসের শুরুতে নিউইয়র্কেও বড় একটি ফ্যাশন শোর উদ্বোধন করেন গিগি হাদিদ। শোটি ছিল নিউইয়র্ক ফ্যাশন উইকের প্রথম আনুষ্ঠানিক দিনে। এর মাধ্যমে আমেরিকান ডিজাইনার টমি হিলফিগার- এর স্প্রিs/সামার- ২০২৭ শোতে তিনি পরেছিলেন ঢিলেঢালা লাল প্যান্ট, ট্যান রঙের স্যুট জ্যাকেট এবং নেভি বালতি টুপি।
ম্যানহাটনের দ্য প্লাজা হোটেল-এ অনুষ্ঠিত ওই শো টি ছিল নিউইয়র্ক ফ্যাশন উইকের প্রথম আনুষ্ঠানিক দিনে। এর মাধ্যমে আমেরিকান ডিজাইনার টমি হিলফিগার আবারও অফিসিয়াল শিডিউলে ফিরে আসেন। ২০১৬ সাল থেকে টমি হিলফিগার -এর সঙ্গে কাজ করছেন গিগি হাদিদ। ব্র্যান্ডটির সঙ্গে তিনি যৌথভাবে চারটি গিগি X টমি ক্যাপসুল কালেকশনও ডিজাইন করেছেন।