ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
সিএনএনের হাতে আসা ওই চিঠিতে বলা হয়েছে, স্ট্রাইক গ্রুপের বিভিন্ন জাহাজে থাকা নৌসদস্যদের মধ্যে এসব আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। তবে কোনো নৌসদস্যের আত্মহত্যার চেষ্টা সফল হয়নি।
সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে হাং কাও জানান, বহরটিতে মোট আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে।
এই হিসাবের মধ্যে বিমানবাহী রণতরীর নাবিক, বিমানবাহী শাখার সদস্য, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের কর্মী এবং বিভিন্ন সহায়ক জাহাজের নৌসদস্যরা রয়েছেন।
আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে প্রায় ৬ থেকে ৭ হাজার নৌসদস্য দায়িত্ব পালন করছিলেন।

মন্তব্য করুন