বৈশ্বিক অস্থিরতার কারণে পাকিস্তানে পেট্রোলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে প্রতি লিটার ৩৮৯ দশমিক ১৪ রুপিতে দাঁড়িয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশে চালু থাকা ফুয়েল পাস-এর আদলে ফুয়েল রিলিফ ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা জানান, এ পর্যন্ত প্রায় ৫৯ লাখ ১০ হাজার নাগরিক এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। তৈরি হয়েছে ৬১ লাখ ৮০ হাজারের বেশি টোকেন, যার মধ্যে ৪৭ লাখ ৯০ হাজার ব্যবহার করে পেট্রোল কেনা হয়েছে।
সুবিধাটি মোটরসাইকেল, অটোরিকশা, তিন চাকার যান এবং ৮০০ সিসি পর্যন্ত ছোট ব্যক্তিগত গাড়ির জন্য প্রযোজ্য। কিউআর কোড ও টোকেনের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত ১৬ সেপ্টেম্বর ইসলামাবাদে পরীক্ষামূলক কার্যক্রম শেষে দেশজুড়ে ফুয়েল রিলিফ চালু করে পাকিস্তান।

মন্তব্য করুন