শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর ‘বরবাদ’ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গে এবং ‘খাদান’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান তিনি। তবে চলচ্চিত্রে আসার আগে এই অভিনেত্রীর নাম ছিল অন্য।

অভিনয়জীবনের শুরুর দিকে ইধিকা পরিচিত ছিলেন ‘টুম্পা পাল’ নামে। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে কাজ করার সময়ও টুম্পা নামেই তাকে চিনতেন দর্শক ও পরিচিতজনেরা।

বড় পর্দায় নিজের আলাদা পরিচিতি তৈরির লক্ষ্যেই পরবর্তীতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় চলচ্চিত্রজগতে আলাদা পরিচয় তৈরির জন্য নতুন একটি নাম বেছে নেন তিনি। সেখান থেকেই ‘ইধিকা’ নামের যাত্রা শুরু। নাম পরিবর্তনের পর চলচ্চিত্রে অভিষেকের মাধ্যমেই বদলে যায় তার ক্যারিয়ারের গতিপথ। অল্প সময়ের মধ্যে শাকিব খান ও দেবের মতো তারকার সঙ্গে কাজ করে আলোচনায় উঠে আসেন তিনি। বর্তমানে দুই বাংলার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন ইধিকা।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায়ও দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর নতুন একটি সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে অভিনয়ের বিষয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।