ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৪৬, নিখোঁজ প্রায় ৫০০ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু

নদীতে বাস তলিয়ে গেলেও বেঁচে গেলেন ৪০ যাত্রী

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ২৫ বার পঠিত
নদীতে বাস তলিয়ে গেলেও বেঁচে গেলেন ৪০ যাত্রী

ছবি: -সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের সতর্কতামূলক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় ৪০ জন যাত্রী। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে বাসের সব যাত্রী আগেই নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, নন-এসি এসবি সুপার ডিলাক্সের একটি বাস ফেরিতে ওঠার আগে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ত্রিনাথ সাহা, এসআই আবুজার গিফারীসহ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নিরাপত্তার স্বার্থে বাসের সব যাত্রীকে নামিয়ে দেন। পরে বাসটি করবী ফেরিতে ওঠার সময় র‍্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর নৌ পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্যমতে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। নৌ পুলিশের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তাঁদের নামিয়ে দেওয়ায় সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031