কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশাচালক সুমন জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন সুমন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।