ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ জুন ২০২৬   ৬৭ বার পঠিত
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার

ছবি: -সংগৃহীত

সৌদি আরবে এক সপ্তাহের বিশেষ অভিযানে ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়। শনিবার গ্রেপ্তারের এই তথ্য প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪ হাজার ৬০ জন আকামা বা আবাসন আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন।

সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার অভিযোগে ২৫ জনকেও আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৪ হাজার ৪৯৫ জনকে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। আরও ৮৫০ জন নিজ দেশে ফেরার জন্য বিমান টিকিটের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী রয়েছেন।

অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা প্রদান বা কাজের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৬ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন সুবিধা দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

মন্ত্রণালয় সাধারণ মানুষকে এ ধরনের অনিয়মের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031