রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে করা একটি মামলার আসামি খন্দকার আব্দুল হাফিজ। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

মন্তব্য করুন