এক বিবৃতিতে আবদোল্লাহি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং সামরিক সম্পদের একটি তালিকাও তাদের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, শত্রুপক্ষের নতুন কোনো তৎপরতার জন্য অপেক্ষা করবে না তেহরান। বরং শত্রুতামূলক পদক্ষেপের আভাস পেলেই পাল্টা জবাব দেওয়ার সময় ও পদ্ধতি নিজেরাই নির্ধারণ করবে।
তিনি আরও জানান, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নজর রাখছে ইরান। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো পর্যায়ে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন জবাব দেওয়া হবে, যা তাদের কল্পনার বাইরে।

মন্তব্য করুন