সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে অপু বিশ্বাসকে দেখা গেছে গথিক ধাঁচের সাজে। কুচকুচে কালো লেসের পোশাক পরে ঝুলন্ত আলোর নিচে সোফায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে হাতে প্রাচীন ধাঁচের লণ্ঠন নিয়ে রহস্যময় দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এই অভিনেত্রী।
তার পুরো সাজে ছিল গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ ও ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল। চোখের বিশেষ সাজও তার এই ভিন্নধর্মী লুকে যোগ করেছে নতুন মাত্রা।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিকমাধ্যমে শুরু হয় আলোচনা। ভক্তদের অনেকে তার এই ব্যতিক্রমী সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, চেনা অপু বিশ্বাসকে যেন নতুন রূপে আবিষ্কার করলেন তারা।
সিনেমার পর্দার পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার জগতেও বরাবরই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। হ্যালোইন উপলক্ষে তার এই রহস্যময় উপস্থিতি সেই আলোচনায় যোগ করল নতুন মাত্রা।

মন্তব্য করুন