নিরাপত্তা নির্দেশনায় জনবহুল এলাকা এড়িয়ে চলা এবং বড় অনুষ্ঠান বা অতিরিক্ত জনসমাগমে ভক্তদের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব স্থানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়, সেসব জায়গায় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশের দাবি, সন্দেহভাজন দুর্বৃত্তরা কয়েকজন তারকার বাড়ির আশপাশে নজরদারি করেছে। এমনকি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের চলাফেরা ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে গত ৪ নভেম্বর অভিনেতা আয়ুষ্মান খুরানার কাছে একটি অডিও বার্তা পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বার্তাটি পাঠান অনিল পণ্ডিত, যিনি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই বলে পরিচয় দিয়েছেন। সেখানে আয়ুষ্মানকে ফোনে যোগাযোগ করার আহ্বান জানানোর পাশাপাশি টাইগার শ্রফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মতো পরিণতির হুমকিও দেওয়া হয়।
বার্তায় আয়ুষ্মানের চণ্ডীগড়ে অবস্থানসংক্রান্ত তথ্য তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করা হয়। পাশাপাশি পুলিশি নিরাপত্তা নিয়েও হুমকিমূলক মন্তব্য করা হয়।
বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ও চলাফেরায় আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পুলিশ।

মন্তব্য করুন