সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া সব তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই অন্য কারও ওপর নির্ভর না করে নিজেই ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য অথবা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো তৃতীয় পক্ষের সেবা গ্রহণ কিংবা এ বাবদ অতিরিক্ত অর্থ পরিশোধের প্রয়োজন নেই।
এ কারণে ভিসা আবেদন ও সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি সব তথ্য নির্ভুলভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

মন্তব্য করুন