ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

ছবি: -সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (১২ জুন) সকালে প্রাগপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুর উপজেলার চর মেঘনা এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং চারজন শিশু রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফ সদস্যরা চর মেঘনা সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবির নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেন এবং পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তজুড়ে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, বিএসএফ রাতের আঁধারে পুশইনের চেষ্টা করছে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031