ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৪ জুন ২০২৬   ৩১ বার পঠিত
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের নতুন সেনাপ্রধান

ছবি: -সংগৃহীত

ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। একই দিনে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে যাবেন।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপসেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ধীরাজ শেঠ। প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতা নিয়ে তিনি দেশটির স্থলবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন।

১৯৮৬ সালের ডিসেম্বরে সাজোঁয়া কর্পসে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ কর্মজীবনে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং অপারেশন পরিচালনায় দক্ষতার কারণে তিনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সামরিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে একটি সাজোঁয়া ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ গঠন ‘সুদর্শন চক্র’-এর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ভারতের প্রতিরক্ষা মহলে ধীরাজ শেঠকে একজন অভিজ্ঞ ও পেশাদার সামরিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930