https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে, তবে মেঘের উপস্থিতি থাকবে। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, ফলে ভ্যাপসা গরমের অনুভূতি আজও থাকতে পারে।
আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।