ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ইরানকে তিন শর্ত মানার বার্তা যুক্তরাষ্ট্রের, তবেই মিলবে চুক্তির সুবিধা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৭ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ইরানকে তিন শর্ত মানার বার্তা যুক্তরাষ্ট্রের, তবেই মিলবে চুক্তির সুবিধা

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, তেহরান যদি নির্ধারিত শর্তগুলো মেনে চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ করে, তাহলে চুক্তির আওতায় বিভিন্ন ধরনের বাস্তব সুবিধা পেতে পারে। তবে শর্ত পূরণে ব্যর্থ হলে কোনো সুবিধাই দেওয়া হবে না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া বিষয়গুলো অত্যন্ত সহজ ও স্পষ্ট। প্রথমত, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, দেশটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, ইরান যদি সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা থেকে সরে আসে, তাহলে দেশটির জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ সৃষ্টি হতে পারে। কিন্তু এসব শর্ত বাস্তবায়নে অনীহা দেখালে কোনো ধরনের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না।

সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র তার কৌশলগত স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। তার ভাষায়, চুক্তি হোক বা না হোক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থানই শক্তিশালী থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এবং সম্ভাব্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে কঠোর বার্তা দেওয়া হচ্ছে। ভ্যান্সের সর্বশেষ মন্তব্য সেই অবস্থানেরই প্রতিফলন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930